নিউজ ডেস্ক :
চীনের পিকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করেছে। শনিবার (২৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের দায়িত্ব নিয়ে দারিদ্র্য দূর করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন তিনি। তবে সামনে অগ্রসর হওয়ার পথে নানা চ্যালেঞ্জ থাকলেও দেশের উন্নয়নে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই সেই চ্যালেঞ্জ মোকাবিলার উপায়।
তিনি আরও বলেন, দেশের অসংখ্য তরুণ উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করছে, কিন্তু অর্থনৈতিক কাঠামো অনেক মানুষকে পিছিয়ে রেখেছে। এটি বদলাতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। চার দিনের সফর শেষে আজ শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।
