Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পাহাড়ের ক্রিকেটে স্বপ্নসারথি কাউসার: পাশে দাঁড়াল খাগড়াছড়ি রিজিয়ন

Posted on December 22, 2025December 22, 2025 by editor

পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে নিয়মিতভাবে নানাবিধ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে খাগড়াছড়ি রিজিয়ন। এরই ধারাবাহিকতায় সম্ভাবনাময় ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য মোঃ কাউসার আহমেদকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ নিজ হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি বলেন, ‘তরুণ ক্রীড়াবিদরাই আগামী দিনের দেশের গর্ব। তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক ও শৃঙ্খলাবদ্ধ পথে এগিয়ে নিতে খাগড়াছড়ি রিজিয়ন সবসময় পাশে থাকবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) কাজী মোস্তফা আরেফিন, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশীদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনিসুল আলম আনিক এবং জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী।

উপস্থিত অতিথিরা কাউসার আহমেদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বলেন, এই ধরনের সহায়তা কেবল একজন খেলোয়াড়কে নয়, বরং পুরো জেলার ক্রীড়া অঙ্গনকে অনুপ্রাণিত করবে। তাদের মতে, পার্বত্য অঞ্চলের প্রতিভাবান তরুণদের এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ কাউসার আহমেদ বলেন, ‘খাগড়াছড়ি রিজিয়নের এই সহানুভূতিশীল সহযোগিতা আমাকে আরও বেশি উৎসাহিত করেছে। দেশের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা পেলাম।’

এ মানবিক ও ক্রীড়াবান্ধব উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়ি রিজিয়ন আবারও প্রমাণ করলো,শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নেও তারা অগ্রণী ভূমিকা পালন করছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme