Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

‘পাহাড়ি জনগোষ্ঠীকে অশান্ত করতে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে’

Posted on August 9, 2025August 9, 2025 by editor

নিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ বলেছেন, পাহাড়ি জনগোষ্ঠীকে অশান্ত করতে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে। এরথেকে বাঁচতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজ (শনিবার, ৯ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

সালাহউদ্দীন আহমেদ বলেন, ‘শুধু ভাষার মাধ্যমে কোন জাতি গঠন হয় না। ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সবাইকে নিয়েই গঠিত হয় জাতি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।’

বাংলাদেশর রাজনীতিতে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টির সময় এখন নয়। দেশে মুক্তিযুদ্ধের চেতনার বিক্রি হয়েছে গেল ৫০ বছর। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের বলেও জানান তিনি।

শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে আদিবাসী শব্দটি স্বীকৃত নয়, বরং ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে উল্লেখ রয়েছে। আদিবাসী হিসেবে স্বীকৃতির পর আন্তর্জাতিক সংস্থাগুলি সেই জনগোষ্ঠীর অধিকারের রক্ষা করতে সরাসরি হস্তক্ষেপ করবে।

অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন ১৬৯-এর আওতায় আদিবাসী জাতিগোষ্ঠীগুলো নিজস্ব অঞ্চল, সম্পদ, এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষাসহ তাদের বিশেষ অধিকারের কথা বলা রয়েছে। যা বাস্তবায়ন হলে এই জনগোষ্ঠী স্বায়ত্তশাসন দাবি করতে পারে, এতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

এছাড়াও পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে তারা আলাদা জাতীয় পরিচয়ের দাবি করতে পারে। এতে দেশের অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে তাদের ঐক্য দুর্বল হয়ে পড়বে। যা জাতীয় সংহতির জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে।

এসময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা বলেন, আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি। জাতিসংঘের ঘোষণা অনুসারে বিতর্কিত আদিবাসী প্রসঙ্গটি স্বীকৃত দিলে পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। ১৯৯৪ সালে শুরু হওয়া এই দিবসের মূল লক্ষ্য বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা এবং তাদের জীবনসংগ্রাম, সংস্কৃতি ও চ্যালেঞ্জ সম্পর্কে সমাজে সচেতনতা গড়ে তোলা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,078)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme