Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পরীক্ষার হল পরিদর্শনে ছাত্রদল নেতা, দায়িত্ব হারালেন চার শিক্ষক

Posted on June 26, 2025June 26, 2025 by editor

নিউজ ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষার সময় কেন্দ্রের ভেতরে ছাত্রদল নেতার অনধিকার প্রবেশ এবং ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনার জেরে এক কেন্দ্রসচিবকে শোকজ ও চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজ কেন্দ্রের ২০৫ নম্বর কক্ষে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পরীক্ষা চলাকালে বনপাড়া শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকে একাধিক কক্ষে ঘুরে ঘুরে পরীক্ষার্থীদের ‘নির্দেশনা ও সাহস’ দিতে থাকেন। এ সময় কেন্দ্রের নিয়ম ভঙ্গ করে তাঁর এক সহযোগী স্মার্ট ফোন দিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

সাধারণ পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে, স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। অভিযুক্ত রাকিব সরদার বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকের ছেলে।

ঘটনার পরপরই কেন্দ্রসচিব ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কোহিনুর খাতুনকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে ২০৫ নম্বর কক্ষে দায়িত্বপ্রাপ্ত চার শিক্ষক—মোসাদ্দেক হোসেন, নারগিস আলম, মতিউর রহমান ও তসলিম উদ্দিন—কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘ইউএনও মহোদয় আমাকে এ বিষয়ে অবহিত করেছেন। ইতোমধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, তিনি সকাল ৯টা ৪০ মিনিটে কেন্দ্র পরিদর্শনে গেলে উপস্থিত অভিভাবক ও বহিরাগতদের কেন্দ্রের বাইরে সরিয়ে দেন। শিক্ষা বোর্ডের পরিদর্শন দলও সে সময় কাজ শেষে কেন্দ্র ত্যাগ করে। ইউএনও বলেন, ‘ছাত্রদল নেতা তখনই পরীক্ষার কক্ষে প্রবেশ করেছিলেন। পরে ফেসবুকে ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি আমার নজরে আসে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।’

কেন্দ্রসচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কোহিনুর খাতুন বলেন, ‘ঘটনাটি আমার অগোচরে ঘটেছে। তবে আমি নিশ্চিত, প্রশ্নপত্র বিতরণের আগেই অভিযুক্ত ব্যক্তি কেন্দ্র ত্যাগ করেন।’ তিনি আরও জানান, ‘সতর্কতার অংশ হিসেবে চারজন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে শুধুমাত্র পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের প্রবেশের অনুমতি রয়েছে। পাশাপাশি কেন্দ্রের ১০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে, যা রাকিব সরদার ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষাকেন্দ্রে স্মার্ট ফোন বহনও সম্পূর্ণ নিষিদ্ধ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme