পরিবর্তিত লোগো: কারা অধিদপ্তরের নতুন প্রতীক ‘চাবি’

নিউজ ডেস্ক:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নির্দেশনার আলোকে কারা অধিদপ্তরের লোগো থেকে নৌকার প্রতীক সরিয়ে চাবির প্রতীক প্রতিস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, কারাগার বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি অধিদপ্তর, যা দেশের কারাগারগুলোর নিরাপত্তা ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত। রাজধানী ঢাকায় অবস্থিত এ অধিদপ্তর বাংলাদেশ জেল-এর অধীন একটি বিভাগ হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।