নিউজ ডেস্ক :
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ সাইবার হ্যাকারদের দখলে চলে যায়। হ্যাক হওয়ার পর পেজটি থেকে জুয়ার লাইভ সম্প্রচার করতে দেখা যায়, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শনিবার (৩ মে) রাতে মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, অফিসিয়াল পেজটি হ্যাকড হয়েছে এবং এটি সম্ভবত ইন্দোনেশিয়া থেকে সংঘটিত।
ঘটনার পরপরই পেজটি বন্ধ করে দেওয়া হয়, বর্তমানে সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেজটি পুনরুদ্ধারে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।
