Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পঞ্চগড়ে বৃদ্ধকে বিএসএফের আটকের প্রতিবাদে ভারতীয় নাগরিককে ধরে আনলো স্থানীয়রা​পঞ্চগড়

Posted on August 8, 2026 by editor


​বিশেষ প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার জের ধরে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।
​শনিবার সকালে সীমানার কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা দীপঙ্কর গোপ (৩৫) নামের ওই ভারতীয় নাগরিককে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। আটক দীপঙ্কর গোপ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে।
​স্থানীয় সূত্র জানায়, সকালে সীমান্তের ওপারে একটি চা-বাগানে কাজ করার সময় দীপঙ্কর ভুলবশত বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়েন। বিষয়টি নজরে এলে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের হেফাজতে রয়েছেন।
​এর আগে গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বৃদ্ধ গরু খুঁজতে সীমান্ত এলাকায় যান। কাঁটাতারের কাছাকাছি গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করে তাঁর পরিবার। তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, তাঁর বাবা বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন; তিনি ঠিকমতো হাঁটতে পারেন না এবং কানেও কম শোনেন। পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে দাবি জানানো হয়েছে, তমিজ উদ্দীনকে বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে যেন হস্তান্তর করা না হয়।
​সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে অপহৃত বাংলাদেশি বৃদ্ধকে উদ্ধার ও আটক ভারতীয় নাগরিকের বিষয়ে দ্রুতই বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক (ফ্ল্যাগ মিটিং) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme