Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই আওয়ামী লীগের: সিইসি

Posted on December 30, 2024December 30, 2024 by editor

নিউজ ডেস্ক:

সরকার বা আদালত কর্তৃক নিষিদ্ধ না হলে আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, তাহলে দলটির নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই।”

সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

সিইসি নাসির উদ্দিন আরও বলেন, “নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। কোনো বাহ্যিক চাপ নেই। তবে বিবেকের চাপ আমাদের রয়েছে। এই দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব।”

পূর্ববর্তী নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার বিষয়ে কোনো পদক্ষেপ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এটি নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমরা এখনো তাদের সুপারিশ পাইনি। আমাদের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা-ভাবনা নেই।”

ভোটারদের আস্থা ফেরানোর বিষয়ে সিইসি জানান, “ভোটারদের আস্থা পুনরুদ্ধারে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করব। আগামী ছয় মাসের মধ্যে এ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।”

এবারের নির্বাচন আগের মতো হবে না উল্লেখ করে তিনি বলেন, “আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদসহ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পার্বত্য জেলা নির্বাচন কর্মকর্তারা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme