Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নির্বাচন ত্রুটিযুক্ত, তবে ভোটারদের সম্মানে বর্জন করবে না ঐক্য ফোরাম

Posted on September 11, 2025September 11, 2025 by editor

নিউজ ডেস্ক;

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (জাকসু) বাংলাদেশ গণোতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল ঐক্য ফোরামের জিএস প্রার্থী আবু তৌহিদ সিয়াম জানিয়েছেন, ভোটারদের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন বর্জন করছেন না তারা। তিনি বলেন প্রশাসন সবসময় নির্বাচন বানচালের চিন্তায় ছিলো। এবারের নির্বাচন বানচাল হলে জাকসুতে আবারও ৩৩ বছরের জটলা তঈরি হবে বলেও জানান তিনি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে যে পোলিং এজেন্ট যে থাকবে এটি গতকাল রাতে আমাদের জানানো হয়েছে। অবজারভার থাকবে না, প্রার্থীদের আইডি কার্ড দেয়া হবে কী না এমনটাও গতকাল রাতে জানানো হয়েছে। ডোপ টেস্ট, নির্বাচনের ২/৩ দিন আগে একটা প্যানেলের ভিপি প্রার্থীর প্রার্থিতা চলে যাওয়া এসব আমাদের মনে সন্দেহের জন্ম দিয়েছে। এই নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে, অপরিপক্কতার পরিচয় দিয়েছে। এই নির্বাচন আয়োজনের জন্য কমিশন মোটেও প্রস্তুত ছিল না। তারা চেয়েছে শিক্ষার্থীরা এসব দেখে যাতে নির্বাচন বানচালের জায়গায় যায়।

তিনি জানান, ৩৩ বছরের নো জাকসুর চেয়ে একটি ব্যাড ইলেকশন ভালো।এর মাধ্যমে অন্তত গণতান্ত্রিক ধারার প্রচলনটা হোক। যাতে এই শুরু আমরা করেছি এর ধারাবাহিকতা বজায় থাকে।

তিনি বলেন, আমরা নির্বাচনের ফলাফল চাই, পাশাপাশি নির্বাচন কমিশন যে ভুলগুলো করেছে সেগুলোও আমরা তুলে ধরেছি। যে সাড়ে ৭ হাজার মানুষ ভোট দিয়েছে তাদেরকে আমরা সম্মান জানাই। ভোটারদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এই নির্বাচন বর্জন করছি না। আমরা এই নির্বাচনের প্রত্যেকটি ভুলের কথা বলছি যার দায়ভার নির্বাচন কমিশনের। যারা নির্বাচন বর্জন করেছে তাদের দায়ভারও নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তারা নির্বাচন বর্জন করেছে এটিও একটি গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন রয়েছে।

নির্বাচনের ফলাফল মেনে নেবেন কি না বা পুনর্নির্বাচনের দাবি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনের পুরো সময় ইচ্ছা ছিল জাকসু বানচাল করা। এরপরও জাকসু শুরু হলো তাকে সাধুবাধ জানাই। জাকসু বর্জন করলে নির্বাচন কমিশন আবারও জটলা আনবে যার জন্য ৩৩ বছর আবারও অপেক্ষা করতে হবে। আর নির্বাচনের যে ফলই আসুক তাদের প্যানেল তা মেনে নেবে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme