Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নারী নির্যাতন প্রতিরোধে শর্টকোড চালু, পুলিশের ডিজিটাল সেবায় নতুন উদ্যোগ

Posted on March 11, 2025March 11, 2025 by editor

নিউজ ডেস্ক :

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশের হটলাইন সেবার পাশাপাশি শর্টকোড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশের ডিজিটাইজেশনের চারটি গুরুত্বপূর্ণ উদ্যোগের মধ্যে এটি অন্যতম।

মঙ্গলবার (১১ মার্চ) প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশ পুলিশ তাদের কার্যক্রম আধুনিক ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একাধিক নতুন প্রযুক্তিগত উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে—নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালু, অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি), অনলাইন এফআইআর পদ্ধতি ও পুলিশ কমান্ড অ্যাপের প্রবর্তন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ৩৩৩৩ নম্বর চালু করা হচ্ছে, যা দিয়ে সরাসরি নারী নির্যাতনের অভিযোগ জানানো যাবে। এছাড়া, ৩৩৩ নম্বরে ফোন করে নির্দিষ্ট অপশনে গিয়ে ৩ চাপলেও কল পুলিশের সেন্টারে চলে যাবে। নারীরা যাতে নিরাপদে অভিযোগ জানাতে পারেন, সে লক্ষ্যে নতুন হেল্পলাইনের কল সেন্টারে শতভাগ নারী কর্মী রাখার পরিকল্পনাও রয়েছে। তবে, এই নতুন শর্টকোড ৯৯৯ নম্বরের সাথে একীভূত করা হবে না।

এছাড়া, অনলাইনে জিডির পাশাপাশি অনলাইন এফআইআর ব্যবস্থাও চালু হচ্ছে, যেখানে অভিযোগ থানায় পৌঁছানোর প্রক্রিয়া আরও স্বয়ংক্রিয় হবে। পুলিশ কর্মকর্তাদের অভ্যন্তরীণ যোগাযোগ আরও নিরাপদ করতে ‘পুশ টু টক’ অ্যাপ চালু করা হচ্ছে, যা হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ব্যবহার করা হবে এবং তথ্য ফাঁসের ঝুঁকি কমাবে।

পুলিশ বাহিনীর জন্য ‘কমান্ড অ্যাপ’ চালু করা হবে, যেখানে বিভিন্ন স্তরের কর্মকর্তা সংযুক্ত থাকবেন। তবে থানার কর্মকর্তাদের আপাতত এতে যুক্ত করা হবে না। পাশাপাশি ‘ইন্সিডেন্টস ট্র্যাকিং সিস্টেম’ চালু করা হচ্ছে, যা পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে এবং সময় সাশ্রয় করবে।

সরকারের এই উদ্যোগগুলোর প্রযুক্তিগত সহায়তা দেবে আইসিটি বিভাগ। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব আধুনিকায়নের ফলে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme