নারী নির্যাতন ও হয়রানির অভিযোগ মোবাইল অ্যাপের মাধ্যমে করা হলে তা এফআইআর হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা।
ডিএমপি কমিশনার বলেন, নারী নির্যাতনের ঘটনা বাস্তবে অনেক বেশি ঘটে, যা সবসময় প্রকাশ্যে আসে না। প্রযুক্তির মাধ্যমে অভিযোগ গ্রহণ সহজ করার ফলে ভুক্তভোগীরা দ্রুত আইনি সহায়তা পাবেন। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।