Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

Posted on August 6, 2026 by editor

​নিজস্ব প্রতিবেদক

সীমান্তে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক বড় সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।

​বুধবার (৫ আগস্ট) রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ আশারতলী বিওপির একটি চৌকস আভিযানিক দল সদর ইউনিয়নের সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতের বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।

​বিজিবি সূত্র জানায়, টহল চলাকালে সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন চোরাকারবারিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। একপর্যায়ে বিজিবির তীব্র তাড়া খেয়ে তারা সাথে থাকা একটি বড় ব্যাগ জঙ্গলে ফেলে পাহাড়ি গহিন অরণ্যে আত্মগোপন করে। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে ৯টি কার্টনে মোট ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে ছিল ৮৯ হাজার ১৬ পিস হলুদ রঙের এবং ৯০০ পিস সবুজ রঙের ইয়াবা।

​এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, দেশজুড়ে সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা, মানবপাচার প্রতিরোধ ও অবৈধ মাদক প্রবেশ রোধে বিজিবির এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme