Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নতুন দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করলেন ইলন মাস্ক

Posted on July 6, 2025July 6, 2025 by editor

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার পর এবার দলের নিবন্ধনের জন্য মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনে (FEC) একটি আবেদন দাখিল করেছেন ধনকুবের ইলন মাস্ক। আবেদন সংশ্লিষ্ট নথিটি ৬ জুলাই FEC-এর ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নতুন দলের নাম হবে ‘আমেরিকা পার্টি’।

মাস্ক বলেন, ‘আজ আমেরিকা পার্টির জন্ম হলো—আপনার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে।’

ইলন মাস্কের এই ঘোষণার পরপরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে আলোড়ন উঠলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

মাস্কের এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে। কয়েকদিন আগে তিনি এক্সে একটি জরিপ চালান, যেখানে প্রায় ১২ লাখ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের দুই-তৃতীয়াংশই নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন বলে দাবি মাস্কের। এই সমর্থনের প্রেক্ষিতেই তিনি নিজের উদ্যোগের ঘোষণা দেন।

তবে শুধু জরিপ নয়, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অর্থনৈতিক নীতির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন মাস্ক। শুক্রবার ট্রাম্প তার আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত করছাড় ও ব্যয় বৃদ্ধির প্রস্তাব আইনে পরিণত করেন। এই বিলের কঠোর সমালোচনা করে মাস্ক বলেন, ‘এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়ার পথে ঠেলে দেবে।’

উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে মাস্ক তার প্রচারে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু সাম্প্রতিক নীতিগত মতবিরোধের কারণে তাদের সম্পর্ক চরমে পৌঁছেছে।

মাস্ক এর আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি এমন একটি রাজনৈতিক দল গঠন করবেন, যারা করছাড় ও অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির পক্ষে থাকা আইনপ্রণেতাদের নির্বাচনে হারানোর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে প্রস্তুত। তার এই ঘোষণার কিছুদিনের মধ্যেই ট্রাম্প পাল্টা হুমকি দেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মাস্কের কোম্পানিগুলো যেসব ভর্তুকি পায়, সেগুলো বন্ধ করে দেওয়া হতে পারে।

মাস্কের নতুন রাজনৈতিক উদ্যোগ কতটা প্রভাব ফেলবে, তা এখনো অনিশ্চিত হলেও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান শিবিরে ইতোমধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দলটির অনেকেই আশঙ্কা করছেন, ২০২৬ সালের কংগ্রেস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে এই দল ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,077)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme