Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

দেশে সম্প্রীতি নষ্ট করার পরিকল্পনা নিয়ে চিন্ময় কাজ করছিল: উপদেষ্টা নাহিদ

Posted on November 26, 2024November 26, 2024 by editor

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরকারের একজন উপদেষ্টা নাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “যারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে। এ ধরনের ঘটনা দেশের সম্প্রীতি বিনষ্ট করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।”

তিনি জানান, চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চালিয়ে আসছে। বিভিন্ন সভা-সমাবেশে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তেজিত করার অপচেষ্টা করেছে তারা। ইতোমধ্যেই চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হলেও তাকে কোনো কার্যকর আইনি প্রক্রিয়ায় আনা যায়নি।

নাহিদ আরও বলেন, “আজকের এ হত্যাকাণ্ড নজিরবিহীন। সাম্প্রদায়িক উদ্দেশ্য নিয়ে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা এ ধরনের সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে। কিন্তু সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা হিন্দু সম্প্রদায়কে তাদের পূর্ণ নাগরিক অধিকার দিয়ে যাব। তবে যারা নাশকতা ও সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

সরকারের পক্ষ থেকে সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।

উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বাধীন একটি চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের অভিযোগ উঠেছে। তাদের কার্যক্রমকে ভারতীয় মিডিয়া মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে সমর্থন করে আসছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

সংঘটিত এ হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme