Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

দেশে ফেরা হচ্ছে না সাকিবের

Posted on October 17, 2024October 17, 2024 by Editor

স্পোর্টস ডেস্ক:

বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন, সাকিব আল হাসান, কানপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। তবে তিনি জানিয়েছিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলতে চান। সেই লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ঘরের মাঠে সেই বিদায় টেস্ট খেলার স্বপ্ন অধরাই থেকে গেল।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাকিবের ঢাকায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার দেশে ফেরা আটকে গেছে। সাকিব জানান, যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে ঢাকায় আসার পরিকল্পনা ছিল তার। দুবাই পৌঁছানোর পর সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং অন্তর্বর্তী সরকার থেকে নিরাপত্তা ইস্যুর কারণে ঢাকায় আসতে নিষেধ করা হয়। সাকিব বলেন, “দেশে ফেরার কথা ছিল… কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই…।”

গত মাসে ভারতের কানপুরে সাদা পোশাকে ক্রিকেট থেকে অবসর নিয়ে সাকিব ঘোষণা দিয়েছিলেন, মিরপুরের মাঠে ক্যারিয়ার শেষ করতে চান। তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে তাকে দেশে ফিরতে মানা করা হয়েছে। ছাত্র আন্দোলনের নেতারা বিসিবি কার্যালয়ে চিঠি দিয়ে সাকিবকে স্টেডিয়ামে ঢুকতে না দেয়ার আহ্বান জানাবে বলেও জানিয়েছে ইউএনবি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে তার শেষ ম্যাচ খেলার কথা ছিল ২১ অক্টোবর। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। সাকিবের দেশে ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অনিশ্চিত।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,047)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme