Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও মিল্টন দস্তিদার, সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত

Posted on September 9, 2026 by editor

​বিশেষ প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।

​অফিস আদেশ সূত্রে জানা যায়, মিল্টন দস্তিদার বান্দরবান সদরে কর্মরত থাকলেও পূর্বে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পিআইও হিসেবে দায়িত্বে ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত থাকা অবস্থায় তার বিরুদ্ধে চাঁদপুরে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে দুদক মামলা দায়ের করে। উক্ত মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে, বিজ্ঞ আদালতের নির্দেশে গত ২৩ জুলাই থেকে তিনি চাঁদপুর জেলা কারাগারে আটক রয়েছেন।

​সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী, কারাগারে আটক থাকার কারণে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক তিনি কেবল খোরপোষ ভাতা পাবেন। এছাড়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি বর্তমান পদে বা অন্য কোনো সরকারি কর্মস্থলে যোগদান করতে পারবেন না।

​বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামণি জানান, পিআইও মিল্টন দস্তিদার কারাগারে থাকায় অধিদপ্তর তাকে সাময়িক বরখাস্ত করেছে এবং সে অনুযায়ী উপজেলা প্রশাসন তার যাবতীয় কার্যক্রম স্থগিত করেছে। প্রশাসনিক কাজ সচল রাখতে উক্ত পদে ইতোমধ্যে নতুন একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

​উল্লেখ্য, বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় পিআইও হিসেবে দায়িত্ব পালনকালেও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme