Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

‘থ্রি জিরো’ বিশ্বের স্বপ্ন দেখছে বাংলাদেশ: বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Posted on April 4, 2025April 4, 2025 by editor

নিউজ ডেস্ক :

‘শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নির্গমন’—এ তিন লক্ষ্যকে সামনে রেখে একটি টেকসই ও সমতাভিত্তিক বিশ্ব গঠনের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনে এমন অভিমত জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিমসটেক অঞ্চল বিশাল সম্ভাবনার আধার। এ অঞ্চলের মানুষের মধ্যে সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অভিন্ন কল্যাণের ভিত্তিতে শক্তিশালী সংযোগ গড়ে তোলা এখন সময়ের দাবি।

ড. ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। লক্ষ্য হচ্ছে টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া। একইসঙ্গে জ্বালানি নিরাপত্তাকে সামনে রেখে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য এবং শক্তি দক্ষতা বৃদ্ধিতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রোহিঙ্গা সংকটের বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এ সমস্যার সমাধান না হলে গোটা অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। তিনি বিমসটেককে আরও কার্যকর সংলাপে অংশ নেওয়ার পাশাপাশি ২০২৫ সালে জাতিসংঘের অধীনে অনুষ্ঠেয় রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

তরুণ সমাজকে উন্নয়নের চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিকে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজে লাগাতে হবে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারসহ সব অংশীদারদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,069)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme