Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

থানা হবে পুলিশের সার্ভিস সেন্টার: নবনিযুক্ত ডিএমপি কমিশনার

Posted on November 22, 2024November 22, 2024 by editor

নিউজ ডেস্ক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, থানা হবে নগরবাসীর জন্য পুলিশের সেবার মূল কেন্দ্র। তিনি আরও বলেন, থানায় আগত কেউ যেন সেবাবঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। গত বৃহস্পতিবার রাতে ডিএমপি সদর দপ্তরে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২২ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সভায় কমিশনার পুলিশের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “পুলিশের কাজ জনগণকে সেবা দেওয়া। থানায় যে কেউ যেন সহজে, নির্ভয়ে এসে তাদের সমস্যা বলতে পারেন এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে ভালো ব্যবহার, তাদের কথা শোনা, এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাই হবে পুলিশের প্রধান কাজ। কোনো ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না।”

যানজট নিরসনে ডিএমপি কমিশনার ট্রাফিক বিভাগের সদস্যদের পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, “ব্যবহারে হতে হবে বিনয়ী, কিন্তু আইন প্রয়োগে থাকতে হবে দৃঢ়।”

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. ইসরাইল হাওলাদার, রেজাউল করিম মল্লিক, খোন্দকার নজমুল হাসান, মো. মাসুদ করিমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেখ মো. সাজ্জাত আলী গত বৃহস্পতিবার ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরপরই এই মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme