Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

থানা জ্বালানো ও পুলিশের চাকরি খাওয়ার হুমকি দিয়েছিল ‘সমন্বয়করা’

Posted on July 28, 2025July 28, 2025 by editor

নিউজ ডেস্ক:

গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার নেতাদের আচরণ ছিল বেশ ঔদ্ধত্যপূর্ণ। গত শনিবার সন্ধ্যায় যখন তাদের গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করতে যায়, তখন পুলিশ সদস্যদের সঙ্গে বেশ উগ্র আচরণ করছিল তারা। কর্তব্যরত পুলিশ সদস্যদের চাকরি খেয়ে দেওয়া এবং গ্রেপ্তারের পর যখন তাদের হ্যান্ডকাফ পরানো হচ্ছিল, তখন থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল তারা। গ্রেপ্তারের সময় ওই বাড়ির দারোয়ান এবং অপারেশনে অংশ নেওয়া একাধিক পুলিশ সদস্য এসব অভিযোগ করেছেন।

গতকাল গুলশানের সেই বাড়ির দারোয়ানের কাছে জানতে চাওয়া হয়েছিল গ্রেপ্তারের সময়কার ঘটনা সম্পর্কে। হান্নান নামের সেই ব্যক্তি বলেন, ‘যখন তাদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সমন্বয়করা পুলিশের চাকরি খেয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল।’ গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া একাধিক পুলিশ কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘গ্রেপ্তার করে যখন তাদের হাতে হ্যান্ডকাফ পরানো হচ্ছিল, তখন তাদের আচরণ ছিল বেশ উগ্র। তারা নিজের লোকজন ডেকে থানায় আগুন দেওয়ার হুমকি পর্যন্ত দিচ্ছিল।’ যদিও এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। তিনি গতকাল রাতে বলেন, ‘তারা আমার সামনে এমন কিছু বলেছে বলে আমার মনে পড়ে না।’

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্রসংসদের পাঁচ নেতা। গতকাল তাদের মধ্যে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমানকে (রিয়াদ) ৭ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত। বাকি একজনের বয়স ১৬ বছর হওয়ায় তাকে শিশুকিশোর সংশোধনাগারে পাঠানো হয়। তবে গ্রেপ্তারদের বিরুদ্ধে থানা-পুলিশের কাছে শনিবার রাত থেকেই গুলশান ও আশপাশের এলাকার অনেকেই ফোন কলে আরও চাঁদাবাজির অভিযোগ দিচ্ছে।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তার সমন্বয়কদের বিরুদ্ধে গুলশান, বাড্ডা, বনানী এলাকায় চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকেই ফোন দিয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলছেন। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। তাদের লিখিত অভিযোগ জানাতে বলেছি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’

চাঁদাবাজির অভিযোগে শনিবার মধ্যরাতেই শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ জুলাই সকালে মো. আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ এবং কাজী গৌরব ওরফে অপু তাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে বাসায় গিয়ে তার কাছে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। তিনি ওই টাকা দিতে রাজি না হওয়ায় তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন। পরে বাধ্য হয়ে নিজের কাছে থাকা ৫ লাখ টাকা এবং তার ভাইয়ের কাছ থেকে আরও ৫ লাখ টাকা তাদের দুজনকে দেন। শনিবার বিকেলে মো. আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের নেতৃত্বে বেশ কয়েকজন বাসায় গিয়ে আরও ৪০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিলে জাফর থানা পুলিশকে বিষয়টি অবহিত করে এবং পুলিশ ঘটনাস্থল থেকে রিয়াদসহ পাঁচ জনকে আটক করে। তবে অপু পালিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ‘মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গতকাল দুপুরে গুলশান ২ নম্বরের ৮৩ নম্বর রোডের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির প্রবেশমুখে একজন নিরাপত্তাকর্মী দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে কথা বলে জানা যায়, বাড়িটির তৃতীয় তলায় থাকেন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। বর্তমানে তিনি একাই বাসাটিতে থাকেন। কাজকর্ম করে দেওয়ার জন্য বাসায় লোক রয়েছে। তবে এখন তিনি বাসায় নেই। তাই বাসায় যাওয়ার অনুমতি দেননি নিরাপত্তাকর্মী।

এদিকে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ পাঁচজন আটক হওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। পোস্টে তিনি বলেন, ‘এ চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে। বলতে হবে, এ প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে।’

চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি পরিচয়ের একটি নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিভিন্ন গণমাধ্যমে রিয়াদের এ পরিচয় দিয়ে সংবাদও প্রকাশ হয়। রোববার এসব সংবাদের প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে—এমন দাবি সঠিক নয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,126)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme