হাজারীবাগে ট্যানারি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে কাজ চলছে

নিউজ ডেস্ক:

রাজধানীর হাজারীবাগে ট্যানারি কাঁচাবাজার এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর ২টা ১৪ মিনিটে সাততলা ভবনের পঞ্চম তলায় চামড়াজাত পণ্যের এই গুদামে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন দ্রুত ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় কারখানায় শ্রমিক উপস্থিত না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে আগুনে চামড়াজাত পণ্যের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।