ঢাকাসহ ৮ জেলায় রাতেই ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

নিউজ ডেস্ক :

রাতের মধ্যেই ঢাকাসহ দেশের অন্তত আটটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (৩ মে) বিকেলে সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক বিশেষ বার্তায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।