Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ আজ: নতুন প্রশাসনের যাত্রা শুরু

Posted on January 20, 2025 by editor

নিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আজ (২০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) ক্যাপিটল ভবনের অভ্যন্তরে শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ট্রাম্প-ভ্যান্স প্রশাসনের নতুন অধ্যায়। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অংশ নেবেন।

তীব্র শীত ও বরফের কারণে গত ৪০ বছরের মধ্যে প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের শপথ ইনডোরে আয়োজন করা হচ্ছে। সাধারণত শপথ ক্যাপিটল হিলের পশ্চিম লনে আউটডোরে অনুষ্ঠিত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, শপথের সময় তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

নিরাপত্তা নিশ্চিত করতে ২৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ৭৮০০ ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানের জন্য বাজেট ধরা হয়েছে ২০০ মিলিয়ন ডলার। করপোরেট অনুদান থেকে রেকর্ড ১৭০ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে। গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, মেটাসহ বিভিন্ন কোম্পানি ১ মিলিয়ন ডলার করে অনুদান দিয়েছে।

প্রথম দিনেই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ জারি করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। সিএনএন এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এসব আদেশের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে।

২০১৭ সালে প্রথম অভিষেকের মতো এবারও ট্রাম্প তার প্রয়াত মায়ের উপহার দেওয়া বাইবেল ও আব্রাহাম লিংকনের ঐতিহাসিক বাইবেল ছুঁয়ে শপথ নেবেন। শপথ শেষে প্রেসিডেন্সিয়াল প্যারেড ও সংগীতানুষ্ঠান ক্যাপিটল ওয়ান এরিনায় ইনডোরে আয়োজন করা হবে।

শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ এই আয়োজনে ট্রাম্প প্রশাসন নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,058)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme