Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

টেকনাফে ১২ মানব পাচারকারী আটক ১১ ভুক্তভোগী উদ্ধার

Posted on September 18, 2025September 18, 2025 by editor

নিউজ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১২ জন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় ১১ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে শাহপরীর দ্বীপ উপকূল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সমপ্রতি টেকনাফ সীমান্ত দিয়ে সাগরপথে মানব পাচার তৎপরতা বেড়ে যাওয়ায় চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে শাহপরীর দ্বীপ উপকূল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একাধিক অভিযান চালানো হয়। এ সময় মানব পাচারের চেষ্টা নস্যাৎ করে ১২ জনকে আটক করা হয়।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ কয়েকটি চক্র মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের সাথে জড়িত। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব চক্র টেকনাফসহ সীমান্তবর্তী এলাকায় সক্রিয় হয়ে ওঠে। চক্রগুলো প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের বিদেশ পাঠানোর নামে আটকে রেখে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম চালিয়ে আসছিল।

অভিযানে ধৃত আসামিদের মধ্যে স্থানীয় বাসিন্দা ছাড়াও রোহিঙ্গা শিবিরে অবস্থান করা মিয়ানমারের নাগরিক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার হওয়া ১১ জন ভুক্তভোগীকে নিয়ম অনুযায়ী স্বজনদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। চলতি বছরের শুরু থেকে বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৬২ জন মানব পাচারকারী আটক হয়েছে। তবে চক্রের কয়েকজন মূল হোতা এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,080)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme