Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযান: ৮৪ জন উদ্ধার

Posted on September 22, 2025September 22, 2025 by editor

নিউজ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় ও সমুদ্রপথ ব্যবহার করে রোহিঙ্গা ও বাংলাদেশিদের পাচারের উদ্দেশ্যে আটকে রেখেছিল সংঘবদ্ধ মানবপাচার চক্র। এদের দৌরাত্ম্য ঠেকাতে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে উপজেলার রাজাছড়া এলাকায় যৌথ অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযানে একাধিক পাহাড়ি আস্তানার সন্ধান পায় বিজিবি। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান, রাত পর্যন্ত সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে এসব আস্তানায় জড়ো করা ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ছাড়াও বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা চলছিল।

অভিযানে তিনটি অস্ত্র উদ্ধার ও একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি আরও জানান, সম্প্রতি কক্সবাজারে আটক হওয়া একাধিক পাচারকারীর দেওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর টেকনাফের কচ্ছপিয়ার গহিন পাহাড়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে নারী-পুরুষ-শিশু মিলে ৬৬ জনকে উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে গত চারদিনে মানবপাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া মানুষের সংখ্যা দাঁড়াল ১৫০ জনে।

বিজিবির তথ্যমতে, চলতি বছরে টেকনাফ সীমান্ত এলাকায় মোট ৬২ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ১৫ জন, আগস্টে ৪ জন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৭ জন পাচারকারী ধরা পড়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,080)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme