Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

টেকনাফে বিজিবি ও র‍্যাবের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ দুই পাচারকারী আটক

Posted on November 2, 2025November 2, 2025 by editor

নিউজ ডেস্ক:

টেকনাফে বিজিবি ও র‌্যাবের সাঁড়াশি অভিযানে হাতে-নাতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই জন পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে টেকনাফের বড়হাবিব পাড়ার আবদুল মোনাফের পুত্র মোঃ শাকের (৪০) ও নাজির পাড়ার গুরামিয়ার পুত্র মোঃ জাকির (৩৫)।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্ণেল আশিকুর রহমান উক্ত তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধারকৃত মাদকসহ আটকদের টেকনাফ মডেল থানায় সোপর্দ ও সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

জানা যায়, টেকনাফ পৌরসভার ৮ নং ওয়ার্ডের বড় হাবিরপাড়া এলাকায় মোঃ শাকের এর বসত বাড়িতে ইয়াবা লুকিয়ে রাখার সংবাদে মাদক উদ্ধার ও অপরাধীদের ধরতে বিজিবি ও র‌্যাবের একটি যৌথ দল অভিযান চালায়।

শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় টেকনাফের বড় হাবিরপাড়া এলাকায় মাদক কারবারীর বাড়ী ও পার্শ্ববর্তী এলাকা ঘিরে রেখে দীর্ঘ সাত ঘন্টা  ব্যাপক তল্লাশী চালায়। এক পর্যায়ে মোঃ শাকের এর বসতবাড়ির দক্ষিণ কোনে সুপারি বাগান সংলগ্ন টয়লেটের ভিতরে অভিনব কৌশলে লুকানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় মোঃ শাকের এবং জাকিরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

অভিযান চলাকালে এলাকায় বিজিবি ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক চক্রের আরো ২-৩ জন পাচারকারী পালিয়ে যায়। তবে, চক্রের পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।

জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানায়-  তারা দীর্ঘদিন যাবৎ মাদক পাচারের সাথে জড়িত। মায়ানমারে অবস্থানরত মাদক সরবরাহকারীদের কাছ থেকে বিভিন্ন সময় মাদক সংগ্রহ করে দেশে পাচার করে আনা হয়।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্ণেল আশিকুর রহমান বলেন,মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষায় আমরা সংকল্পবদ্ধ ও সদা প্রস্তুত। দেশের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্নে ‘জিরো টলারেন্স’ নীতিতে কোন আপস নয়। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় এবং প্রতিটি মাদক চালান রুখে দিতে ২ বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme