Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

টেকনাফে নৌকাডুবিতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

Posted on March 23, 2025March 23, 2025 by editor

নিউজ ডেস্ক :

টেকনাফ উপকূলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) সাগর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মরদেহটি সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তিনি কর্মরত ছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বেলালের সঙ্গে থাকা একটি রাইফেল ও চারটি ম্যাগাজিন এখনও নিখোঁজ রয়েছে।

শুক্রবার দিবাগত রাতের দিকে শাহপরীর দ্বীপের পশ্চিমে একটি ট্রলার ডুবে গেলে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টায় থাকা রোহিঙ্গারা ছিলেন। ওই সময় বিজিবির একটি টহল দল দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে। তবে উদ্ধারকাজের সময় সাগরে নিখোঁজ হন বিজিবি সদস্য বেলাল।

এদিকে, শনিবার সন্ধ্যায় স্থানীয়রা নাফ নদীর মোহনা ও শাহপরীর দ্বীপসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় চারজন রোহিঙ্গার মরদেহ দেখতে পান। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু রয়েছে। পরে বিজিবি স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নৌকাডুবির কারণসহ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,068)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme