Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল

Posted on January 2, 2026January 2, 2026 by editor

নিউজ ডেস্ক:

মহেশখালী–কুতুবদিয়া (কক্সবাজার-০২) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান। আজ শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রথমে তাঁর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরবর্তীতে মামলাসংক্রান্ত জটিলতার কারণে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন যাচাইয়ের সময় প্রার্থীর বিরুদ্ধে চলমান মামলার তথ্য উঠে আসে। বিষয়টি পর্যালোচনা শেষে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়।

ড. হামিদুর রহমান আযাদ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পালন করে আসছেন। হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর জটিলতার কারণেই মনোনয়ন বাতিল হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন স্থগিত ও বাতিলের সিদ্ধান্ত আসছে। 

এ ছাড়াও হামিদুর রহমান আযাদ ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করার মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। তিনি পর্যায়ক্রমে শিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি, ঢাকা মহানগরী সভাপতি এবং সর্বশেষ কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। 

১৯৯৫ সালে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তিনি বর্তমানে জামায়াতের সহকারী সেক্রেটারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য। ২০০৮ সালের নবম জাতীয় সংসদে তিনি কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme