Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় ২০০ আসন চায় ইসলামী আন্দোলন

Posted on November 24, 2025November 24, 2025 by editor

নিউজ ডেস্ক:

কওমি মাদ্রাসা ঘরানা ও তাবলিগের বড় অংশের সমর্থন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখছে। বর্তমানে নির্বাচনী সমঝোতায় থাকা আট দলীয় প্ল্যাটফর্মে সংখ্যাগতভাবে বড় দল হলো জামায়াতে ইসলামী। অতীতে দলটি থেকে একাধিক সংসদ সদস্য নির্বাচিতও হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কেন্দ্রীয় নেতা জানান, তারা সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তাঁর ভাষায়, “আমাদের লক্ষ্য হলো জামায়াতের সমানসংখ্যক আসনে প্রার্থী দেওয়া। যদিও শেষপর্যন্ত সংখ্যা বাড়তে–কমতে পারে। ৩০০ আসনের জন্যই আমাদের প্রস্তুতি আছে, এর মধ্যে প্রায় ২০০ আসনে আমরা নিজেদের অবস্থানকে শক্তিশালী মনে করি।”

তিনি আরও বলেন, “সবকিছুই শেষ পর্যন্ত সমঝোতার ওপর নির্ভর করবে। ছোট-বড় দলের হিসাবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থী নিজ এলাকায় কতটা গ্রহণযোগ্য।”

অন্যদিকে জামায়াতের কয়েকটি সূত্র বলছে, তারা ২০০–রও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী এবং সারাদেশে নিজেদের সংগঠনকে শক্ত অবস্থানে দেখছে। এবারের নির্বাচনে তারা ‘অন্তর্ভুক্তিমূলক প্যানেল’ গঠনের কথাও জানিয়েছে। গত অক্টোবর খুলনার এক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছিলেন, সমঝোতার কারণে প্রয়োজন হলে কিছু আসন ছাড় দিতে হতে পারে, কিন্তু অন্তত ২০০ আসনে আমরা প্রার্থী দেব।

জামায়াতের ঢাকা দক্ষিণ শাখার শুরা সদস্যদের একজন জানান, তাঁদের লক্ষ্য হলো যৌথভাবে সর্বোচ্চ ত্যাগ করে হলেও শক্ত অবস্থানের জায়গাগুলোতে প্রার্থী চূড়ান্ত করা। তাঁর মতে, সমঝোতা ধরে ২৩৩–২৪০ আসনের মতো জায়গা নিয়ে আলোচনা হতে পারে। শেষে হয়তো ২০০ আসনেই দাঁড়াবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমাদ জানান, তাঁদের প্রায় ১৫০ আসনে ভালো সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না কত আসন পাব। যেখানে যার প্রার্থী দেওয়া হবে, আট দলের কর্মীরাই একসঙ্গে কাজ করবে।”

তিনি আরও জানান, দলের অভ্যন্তরে প্রার্থী নির্বাচন প্রায় শেষ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জোটগত আলোচনার ওপর। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, তাঁরা সর্বোচ্চ সমঝোতার ভিত্তিতেই প্রার্থী দেবেন।

তাঁর বক্তব্য, “ডিসেম্বরের শুরুতেই আমরা যৌথভাবে প্রার্থী ঘোষণা করতে চাই। আসন সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কোন আসনে জয়ের মতো জনসমর্থন ও সক্ষমতা আছে।” তিনি বলেন, “যে দল থেকেই প্রার্থী দেওয়া হোক না কেন, আমাদের সংগঠন মাঠে সেই প্রার্থীকে জেতানোর জন্য কাজ করবে। প্রয়োজনে নির্বাচনী ব্যয়ও ভাগাভাগি করবে।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme