Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

জাবির হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক

Posted on January 4, 2026January 4, 2026 by editor

নিউজ ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নং কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হল প্রশাসন ওই কক্ষে অভিযান চালিয়ে মদের বোতলসহ আটক করেন তাকে।

আটক ছাত্রদল কর্মীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বৈধ শিক্ষার্থী। তার গ্রামের বাসা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।

অভিযুক্ত আজওয়াদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্ধিত কমিটির ২ নং সদস্য। এছাড়া তিনি গত ১১ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) হল সংসদ নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজ সম্পাদক পদে নির্বাচন করেন।

হল প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ রাত ১০টার দিকে ওই হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এসময় হল প্রশাসন ওই কক্ষে তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশি মদসহ তাকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী আজওয়াদ জানান, তিনি মদগুলো নিজে খাওয়ার জন্য তার গ্রামের বাসা জামালপুর অঞ্চল থেকে এনেছেন। পরবর্তী জিজ্ঞাসায় তিনি আরও জানান, থার্টি ফার্স্ট নাইট উদযাপনে মদগুলো জামালপুরের বর্ডার অঞ্চল থেকে এনেছেন।

অভিযান পরিচালনা শেষে হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, আজকে রাত সাড়ে ৯টার দিকে একটি গোপন সূত্রের উপর ভিত্তি করে আমরা হল প্রশাসন ও হল সংসদ হলের ৭২৩ নাম্বার রুমে সংশ্লিষ্ট সূত্রে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কিসহ ২০ বোতল মদ জব্দ করি।

তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme