Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, ১৩ শিক্ষার্থীকে শোকজ

Posted on January 22, 2025January 22, 2025 by editor

নিউজ ডেস্ক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ‘চেইন অব কমান্ড’ ও ‘ভার্সিটির কালচার’ শেখানোর নামে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রথম বর্ষের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ‘ম্যানার’ শেখানোর অজুহাতে নির্যাতন চালায়। এ সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে প্রক্টরিয়াল বডি এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকেরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করেন। পরে প্রথম বর্ষের শিক্ষার্থীরা লিখিত অভিযোগ জমা দেন। এ ঘটনায় বুধবার ১৩ অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁদের আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা প্রায়ই রাতের বেলা বিভিন্ন স্থানে ডেকে নিয়ে দীর্ঘ সময় আটকে রাখেন এবং মানসিক নির্যাতন চালান। গত মঙ্গলবার বিকেলে ৩২ জন প্রথম বর্ষের শিক্ষার্থীকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে আটকে রাখা হয়, যেখানে দুইজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, “ঘটনার খবর পাওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা নিই। শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলেও পরে তা প্রত্যাহারের আবেদন করে। তবে সংশ্লিষ্ট বিভাগ এবং প্রক্টর অফিস থেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।”

সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মাসুদুর রহমান জানান, অভিযুক্ত ১৩ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। তিনি আরও বলেন, “ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা র‍্যাগিং প্রতিরোধে কঠোর অবস্থানে আছি।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,058)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme