নিজস্ব প্রতিবেদক।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জাগ্রত পাহাড় অনলাইন পোর্টাল পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টরা।
শুভেচ্ছা বার্তায় জাগ্রত পাহাড়ের সম্পাদক সাহাব উদ্দীন বলেন, “ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা বহন করে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।”
তিনি আরও বলেন, “সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সে প্রত্যাশা করছি। একই সঙ্গে সকলকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।”
এ সময় তিনি দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন এবং জাগ্রত পাহাড় অনলাইন পোর্টালের পাঠক, শুভানুধ্যায়ীসহ সকলের সুখ-সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
শেষে জাগ্রত পাহাড় পরিবারের পক্ষ থেকে সবাইকে আবারও জানানো হয় পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা-“ঈদ মোবারক”।
