Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

Posted on August 7, 2025August 7, 2025 by editor

নিউজ ডেস্ক:

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের পরিচালনায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্টে হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মামুনের নেতৃত্বে স্থানীয় কিছু যুবক এই হামলা চালায় বলে দাবি শিক্ষার্থীদের।

বুধবার (০৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সিলেটের বালুচর নয়াবাজার এলাকার কিংস ফুটসাল মাঠে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কলেজশিক্ষার্থীরা জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করে। বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের একপর্যায়ে বাড়তি সময় নিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা মামুনের নেতৃত্বে একদল যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে খেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে। এতে অন্তত ১৮ শিক্ষার্থী আহত হয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা হামলাকারীদের মধ্যে একজনকে আটক করতে পেরেছি। মূলত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এ টুর্নামেন্ট আয়োজন করায় সহ্য করতে না পেরে তারা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে জানায় তারা। স্থানীয় ছাত্রলীগ নেতা বুলেট মামুনের নেতৃত্বে আবির, রায়হান, বিপ্লবসহ বেশ কয়েকজন এ হামলার সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। অতি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, কিংস ফুটবল মাঠ নিয়ে শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে খেলার মাঠ ভাড়া ও সময় বেশি নেওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা ও হামলার ঘটনা ঘটে। বিষয়টি ভুল-বোঝাবুঝি থেকে শুরু হয়েছে বলে স্থানীয়রা বলছেন।

শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন কালবেলাকে বলেন, অভিযুক্ত জায়গীরদার আল মামুন ওরফে বুলেট মামুন বিভিন্ন মামলার আসামি। সে কিশোর গ্যাংয়ের মাধ্যমে নানা অপরাধে জড়িত। তাকে গ্রেপ্তার একাধিকবার অভিযান চালানো হলেও তাকে আইনের আওতায় আনা যায়নি। যদিও তার কোনো রাজনৈতিক পদবি নেই, তবে বিভিন্ন সময় আওয়ামী লীগের রাজনীতি এবং ছাত্রলীগ নেতা নাজমুল হোসাইনের সঙ্গে তাকে থাকতে দেখা গেছে। পুলিশ বর্তমানে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,078)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme