নিউজ ডেস্ক:
পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মি। রোববার ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সাবরিনার মরদেহ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রাথমিক ধারণা, প্রেমঘটিত কারণেই সাবরিনা আত্মহত্যা করেছেন। ঘটনার সময় তিনি ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলছিলেন।
সাবরিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার নারায়নপুরে। তিনি যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন।
সাবরিনার এক সহপাঠী জানান, ভোর চারটার দিকে তাদের খবর দেওয়া হয় যে সাবরিনা আত্মহত্যা করেছেন। দ্রুত তারা তার মেসে পৌঁছান। তখন সাবরিনার প্রেমিক, যিনি বুয়েটের শিক্ষার্থী, মেসে উপস্থিত ছিলেন। কিছুক্ষণ থাকার পর তিনি সেখান থেকে চলে যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণেই এ ঘটনা ঘটেছে। ভিডিও কলে থাকাকালীন সাবরিনা আত্মহত্যা করেছেন। পুলিশ তার মোবাইল ফোন জব্দ করেছে এবং বিষয়টি তদন্ত করছে।”
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ছাত্রী মেসের একটি রুমে একাই থাকতেন সাবরিনা। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকলেও তারা কিছু বুঝতে পারেননি। ভোর সাড়ে চারটার দিকে তার মরাদেহ উদ্ধার কর হয়।
