Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

চীনের বাণিজ্য মন্ত্রী ২০০ বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশে আসছেন, মাতারবাড়িতে ফ্রি ট্রেড জোনে আগ্রহ ডিপি ওয়ার্ল্ডের

Posted on April 9, 2025April 9, 2025 by editor

নিউজ ডেস্ক :

বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনাকে কেন্দ্র করে আগামী মাসে ২০০ জন বিনিয়োগকারীকে সঙ্গে নিয়ে ঢাকা সফরে আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী। অন্যদিকে, আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ড গ্রুপ কক্সবাজারের মাতারবাড়ি এলাকায় একটি ফ্রি ট্রেড জোন স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (৯ এপ্রিল) ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট–২০২৫’-এর তৃতীয় দিনের কার্যক্রম শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি জানান, প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা রয়েছে এমন বিনিয়োগকারীদের আকৃষ্ট করার, যারা শুধু কারিগরি সহায়তা নয়, দেশে সরাসরি উৎপাদনেও সম্পৃক্ত হবে। এ লক্ষ্যে আলাদা মিলিটারি ইকোনমিক জোন গঠনের কথাও ভাবা হচ্ছে।

এ সময় তিনি আরও জানান, ইতোমধ্যে চীনের হানডা কোম্পানির সঙ্গে দেড়শো কোটি ডলারের বিনিয়োগ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সঙ্গেও একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

সম্মেলনের তৃতীয় দিনে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি আলাদা প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় ৩০টি প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী স্টলগুলোতে কৃষি, বস্ত্র, শিক্ষা উপকরণ, খাদ্যদ্রব্য এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ নানা খাতে উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হয়।

চৌধুরী আশিক বলেন, বৈশ্বিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও আগ্রহই প্রমাণ করে যে, বাংলাদেশ আজ অর্থনৈতিক প্রবৃদ্ধির এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,070)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme