নিউজ ডেস্ক :
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চারদিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন। এর আগে ঢাকায় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন তিনি।
সফর উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর হবে এবং দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টা চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত দ্য বোরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। আগামী ২৭ মার্চ সম্মেলনের পেনিং প্ল্যানারিতে তিনি বক্তব্য দেবেন। সফরে কোনো চুক্তি সই হবে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
