Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

চরফ্যাশনে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলায় আহত ২০

Posted on December 15, 2025December 15, 2025 by editor

নিউজ ডেস্ক:

ভোলার চরফ্যাশনে জামায়াতে ইসলামীর নির্বাচনি গণসংযোগে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের হামলায় অভিযোগ উঠেছে। হামলায় জামায়াতের ২০ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে নেতারা দাবি করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জিন্নাগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চকবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে জামায়াতে ইসলামী চরফ্যাশন শাখার নেতা-কর্মীরা মোটরসাইকেল যোগে নির্বাচনি গণসংযোগে নামেন জিন্নাগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে। তারা ৯নং ওয়ার্ডের চকবাজার এলাকায় আসলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এ সময় আত্মরক্ষার জন্য জামায়াতের নেতাকর্মীর তাদের উপর হামলা চালায়। প্রায় ঘণ্টা ব্যাপী চলা দুই গ্রুপের সংঘর্ষ। 

জামায়েতের নেতাকর্মীরা দাবি করছেন, বিএনপির হামলায় তাদের ২০ নেতা-কর্মী আহত হয়েছে। তাদের মধ্যে ছয়জনকেই চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে বিএনপি নেতারা পুলিশের উপরও চড়ও হন। পরে ঘটনাস্থলে নৌবাহিনী গিয়ে পরিস্থিতির স্বাভাবিক করে। 

এ ঘটনায় জামায়াতে ইসলামী মিডিয়া সম্পাদক অধ্যাপক মো. অধ্যাপক আমির হোসেন সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন: সংবাদ সম্মেলন করেও শেষ রক্ষা হলো না, সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন বলেন, জামায়াতের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণার নামে ইসলাম নিয়ে জনগণকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এমন ঘটনায় স্থানীয়রা তাদের ওপর চওড়া হয়। একপর্যায়ে জামায়াতের নেতা-কর্মীরাই স্থানীয়দের উপর হামলা চালায়। তাতে করে সেখানে থাকা আমাদের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে কয়েকজন আহত হয়েছে বলে জানান তিনি।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর বাদশা বলেন, খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা এখন পর্যন্ত কোনও গ্রুপের পক্ষ থেকে অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,086)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme