Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ পরিবারের বিরুদ্ধে হত্যা মামলা

Posted on January 18, 2025January 18, 2025 by editor

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে আমেনা খাতুন (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শ্বশুরবাড়ির নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী আবদুল গফুর পলাতক রয়েছেন।

নিহতের পিতা মো. হাছি মিয়া বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আবদুল গফুরকে প্রধান আসামি করে আরও ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানের মাধ্যমে স্বামীর দ্বিতীয় স্ত্রী আমেনা বেগমের বড় বোনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের স্বজনরা জানান, আমেনা খাতুন ও ট্রাক ড্রাইভার আবদুল গফুরের বিয়ে হয় ২০১৫ সালে। তাদের তিন সন্তান রয়েছে। তবে ৫ মাস আগে আবদুল গফুর গোপনে দ্বিতীয় বিয়ে করেন, যা জানাজানি হলে পরিবারে অশান্তি শুরু হয়। নিহতের মামা মো. জাফরের অভিযোগ, দ্বিতীয় স্ত্রীর প্ররোচনায় আমেনাকে শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা জানান, মরদেহ বিছানায় শোয়া অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,061)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme