Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

গাজা ইস্যুতে ঢাকায় আজ ঐতিহাসিক ‘মার্চ ফর গাজা’, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রত্যাশিত সর্ববৃহৎ জনসমাবেশ

Posted on April 12, 2025April 12, 2025 by editor

নিউজ ডেস্ক :

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের পাশাপাশি মানবিক সহানুভূতি জাগ্রত করতে এবং ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশে আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’। বিকেল ৩টা থেকে মাগরিবের আগ পর্যন্ত চলবে এই কর্মসূচি, যা আয়োজন করছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম। আয়োজকদের ভাষ্যে, এই গণজমায়েত নিরস্ত্র ফিলিস্তিনিদের পক্ষে বাংলাদেশের পক্ষ থেকে একটি দৃঢ় বার্তা তুলে ধরবে আন্তর্জাতিক অঙ্গনে।

সমাবেশে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। আয়োজকরা জানিয়েছেন, এটি ঢাকার রাস্তায় ফিলিস্তিনের সমর্থনে সবচেয়ে বড় সমাবেশে রূপ নেবে বলে তাদের প্রত্যাশা। কর্মসূচিকে ঘিরে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দেশের খ্যাতনামা আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ, খেলোয়াড়, সংস্কৃতিজন ও জনপ্রিয় ব্যক্তিত্বদের সরব সমর্থনে জনমত আরও বেগবান হয়েছে।

বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক পটভূমি থেকে উঠে আসা সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে একত্রিত হয়ে সংহতি প্রকাশ করবেন ফিলিস্তিনিদের প্রতি—যা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ঘটনা। আয়োজক সংগঠনের সামাজিক মাধ্যমে একের পর এক ভিডিও বার্তা প্রকাশিত হচ্ছে যেখানে সংহতি জানাচ্ছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম, ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, অভিনেতা তামিম মৃধা এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকসহ অনেকে।

প্রথমে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত পদযাত্রার পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ও আয়োজনের স্বার্থে কর্মসূচিতে পরিবর্তন এনে এখন শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দেশনাও জারি করা হয়েছে। এতে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, মাস্ক ও ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার এবং ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের প্রতি রাজনৈতিক প্রতীক এড়িয়ে কেবল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে দুষ্কৃতিকারীদের কার্যক্রম প্রতিহত করতে সক্রিয় ভূমিকা নিতে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,070)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme