Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা নিহত

Posted on June 7, 2025June 7, 2025 by editor

নিউজ ডেস্ক:

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।শনিবার (০৭ জুন) বিকেল ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ কালবেলাকে রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত ইলিয়াস মিয়া উপজেলার রামভদ্র খানাবাড়ি এলাকার বাসিন্দা ও মৃত আব্দুল ব্যাপারীর ছেলে।স্থানীয়রা জানান, শুক্রবার (০৬ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইলিয়াস মিয়া নিজ বাড়ির কাছাকাছি একটি মাছের খামার থেকে ফিরছিলেন। এ সময় গানডার বিল খানাবাড়ি এলাকায় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় ইলিয়াসকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৪টার দিকে তিনি মারা যান।এদিকে ইলিয়াসকে হাসপাতালে নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একজনের প্রশ্নের জবাবে ইলিয়াস বলেন, সুন্দরগঞ্জের মজিবরের ছেলে যুবলীগকর্মী সুমন, ডাকুয়ার ছেলে যুবাইর ও তালেবের ছেলেসহ ৪ জন মিলে লোহার রড দিয়ে তাকে বেধড়ক পিটিয়েছে। তিনি দাবি করেন, তাকে অন্তত ২০০ বার আঘাত করা হয়েছে।স্থানীয় আসাদ মিয়া বলেন, হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করছি। ইলিয়াস ভাই বিএনপির একজন ত্যাগী নেতা ছিলেন।সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, এখনো পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।তিনি জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।এদিকে, শনিবার রাত পৌনে ১০টার দিকে নিহত ইলিয়াসের ভিডিওতে নাম আসা যুবলীগের সুমনের বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme