Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার টেকসই হবে : নাহিদ ইসলাম

Posted on March 15, 2025March 15, 2025 by editor

নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় তা স্থায়ী হবে না। তিনি বলেন, ইতিহাস সাক্ষী যে, সংসদীয় সিদ্ধান্তের মাধ্যমে করা সংস্কারগুলো টেকসই হয়নি।

শনিবার (১৫ মার্চ) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। সংস্কার কমিশনের প্রধানরা তাদের সুপারিশ তুলে ধরেন, আর রাজনৈতিক নেতারা নিজ নিজ দলের অবস্থান ব্যাখ্যা করেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রতিশ্রুতি বিচার ও সংস্কার, যা জনগণের কাছেও গুরুত্বপূর্ণ। এই মৌলিক সংস্কারের ভিত্তি এখনই তৈরি করতে হবে, যাতে প্রতিশ্রুতির ধারাবাহিকতা বজায় থাকে। তিনি উল্লেখ করেন, “জুলাই সনদে দ্রুত বাস্তবায়নের কথা বলা হয়েছে, যা সংস্কারের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে বিচার ও সংস্কারকে অগ্রাধিকার দেওয়া জরুরি। এজন্য সব রাজনৈতিক দলকে জুলাই সনদে স্বাক্ষর করে ঐকমত্যে পৌঁছাতে হবে।”

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, “আমরা নির্বাচনের বিষয়টিকে সংস্কারের অংশ হিসেবেই দেখি। সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন। এ বিষয়ে সব দল একমত, তবে কোন সংস্কার কবে হবে, সেটা নিয়েই মতপার্থক্য আছে। আমরা মনে করি, জুলাই সনদ বাস্তবায়ন হলে এ বিভেদ দূর হবে।”

বিচার বিষয়ে জাতিসংঘের কোনো সহযোগিতা চাওয়া হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা জাতিসংঘের সহযোগিতা চেয়েছি এবং তাদের ধন্যবাদ জানিয়েছি। মহাসচিব বলেছেন, আমাদের নিজেদের মধ্যে ঐকমত্য গড়ে তুলতে হবে। যদি তা করতে পারি, জাতিসংঘ তাদের জায়গা থেকে সহযোগিতা করবে।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme