Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

গণদাবির বিষয়ে রাজনৈতিক দলগুলো অবস্থান স্পষ্ট করুক: রিজওয়ানা হাসান

Posted on October 24, 2024October 24, 2024 by Editor

জাগ্রত পাহাড় ডেস্ক:

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি ক্রমশ গণদাবিতে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। কিছু রাজনৈতিক দল থেকে অভিমত এসেছে যে, রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত আছে এবং ঐক্যমত্যের ভিত্তিতে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্তে পৌঁছাবে।

তিনি আরও বলেন, “যেহেতু রাষ্ট্রপতির পদত্যাগের দাবিটি গণদাবিতে রূপ নিচ্ছে, তাই রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।”

রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে সরকার চাপে রয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন, “দেশ পরিচালনার ক্ষেত্রে নানা বিষয়ে চাপ থাকে, তবে এ নিয়ে সরকারের কোনো অস্বস্তি নেই। এটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ, এবং ঐক্যমত্যের ভিত্তিতেই সমাধান হবে।”

ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ছাত্রলীগের নিষেধাজ্ঞা গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। বিভিন্ন ছাত্র আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাদের কার্যক্রমে বিভিন্ন বাহিনীর রিপোর্টেও সন্ত্রাসী তৎপরতার প্রমাণ মিলেছে। আবরার ফাহাদ এবং বিশ্বজিত হত্যার মতো ঘটনাগুলোও আমরা ভুলে যেতে পারি না। এসব বিবেচনায় ছাত্রলীগের নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “জুলাই গণহত্যার পরও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়নি। আদালতেও তাদের বেশ কয়েকবার দোষী সাব্যস্ত করা হয়েছে। ফলে, সরকারের এ বিষয়ে নীরব থাকার সুযোগ নেই।”


সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,047)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme