Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত আওয়ামী লীগ: হাছান মাহমুদ

Posted on November 4, 2024November 4, 2024 by Editor

জাগ্রত পাহাড় ডেস্ক:


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত আওয়ামী লীগ। গতকাল রবিবার লন্ডনের টেলিভিশন চ্যানেল এস-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সাথে আমরা একমত। প্রয়োজনে আমরা বিএনপির সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।”

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হাছান মাহমুদের দেশ ছাড়ার খবর থাকলেও তিনি বর্তমানে কোথায় আছেন তা জানা যায়নি। সরকার পতনের পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও বিএনপির সঙ্গে দূরত্ব কমিয়ে একসঙ্গে কাজ করার কথা বলেছিলেন। তবে বিএনপি থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরং দলটির নেতারা আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন।

সাক্ষাৎকারে হাছান মাহমুদ বলেন, ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলেও আওয়ামী লীগ ও বিএনপি একসঙ্গে আন্দোলন করেছিল। তখন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা একযোগে কাজ করেছিলেন। তার মতে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলেছেন, ‘রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয়’—এর সাথেও তিনি একমত। এমনকি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একাধিক বক্তব্যের সাথেও আওয়ামী লীগের একমত রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, “বিএনপির মহাসচিবসহ শীর্ষ নেতারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এ বক্তব্যের সাথেও আমি সম্পূর্ণ একমত।”

এছাড়া তিনি রাষ্ট্রপতির পদত্যাগ, ছাত্রলীগ নিষিদ্ধকরণ, জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ইত্যাদি ইস্যুতেও বিএনপির বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেন এবং এসব ইস্যুতে সরকারের দায়িত্বহীনতার দিকে ইঙ্গিত করেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme