নিউজ ডেস্ক :
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের অ্যাগ্রিকালচার প্র্যাকটিস গ্রুপের প্র্যাকটিস ম্যানেজার টমাস রিকার্ডো রোসাডারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (৯ মার্চ) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়িত কৃষি ও খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, সম্ভাব্য নতুন উদ্যোগ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। খাদ্য উপদেষ্টা বিশ্বব্যাংকের প্রতিনিধিদের স্বাগত জানিয়ে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
