Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

খাগড়াছড়ি পুনাকের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে প্রীতিভোজ

Posted on November 25, 2024November 25, 2024 by editor

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ২৪ নভেম্বর ২০২৪, রোববার, পুনাক সভানেত্রী জনাব জান্নাতুল ফেরদৌস তুলি খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার পূর্ব ইসলামপুর দারুল উলুম আলিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করেন।

এতিমখানায় বসবাসরত প্রায় ৬০ জন শিশু এ আয়োজনে অংশগ্রহণ করে। এসব শিশুদের জন্য এমন আনন্দমুখর আয়োজন ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। তাদের উচ্ছ্বাস ও খুশি আয়োজনের সঙ্গে যুক্ত সবার মুখেও হাসি ফুটিয়ে তোলে।

অনুষ্ঠানে পুনাক সভানেত্রী বলেন, “ওদের আনন্দ দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে। এখানে অনেক শিশুর বাবা-মা কেউ নেই। আমরা প্রতিনিয়ত নানা ধরনের খাবার খাই, কিন্তু এ শিশুদের ভাগ্যে তেমন কিছু জোটে না। পুনাকের মূল উদ্দেশ্যই হলো অসহায় মানুষের পাশে থাকা। আজকের এই আয়োজনও সেই ভালোবাসা ও মমত্ববোধ থেকেই।”

অনুষ্ঠানে পুনাকের সাধারণ সম্পাদিকা জনাব জেসমিন আক্তার, সদস্য সচিব জনাব হাবীবা আক্তার রাখি এবং যুগ্ম সাধারণ সম্পাদিকা ও পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব কাজী কামরুন্নাহার লাইলীসহ পুনাকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তারা পুনাকের এ উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার প্রসার ঘটাবে এবং অসহায় শিশুদের জীবনে নতুন আশার সঞ্চার করবে।

খাগড়াছড়ি পুনাকের এ উদ্যোগ সকলের কাছে প্রশংসিত হয়েছে এবং তাদের সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme