Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

খাগড়াছড়ির ঘটনায় মেডিকেল পরীক্ষায় মেলেনি ধর্ষণের আলামত

Posted on September 30, 2025September 30, 2025 by editor

নিউজ ডেস্ক:

খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। জেলার সদর হাসপাতালের করা পরীক্ষায় রিপোর্ট এসংক্রান্ত ১০টি কাউন্টের সবগুলোতেই এসেছে ‘নরমাল’। হাসপাতালের গাইনোকলজিস্ট ডা. জয়া চাকমাসহ ৩ চিকিৎসকের স্বাক্ষরিত সে রিপোর্ট হাতে পাওয়ার দাবি করেছে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল যুমুনা টিভি।খাগড়াছড়ি ও গুইমারার ২ রিজিয়ন কমান্ডারের বরাতে যমুনা তার প্রতিবেদনে জানায়, ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল ইউপিডিএফের। এর আগে মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে নিখোঁজ হয় মেয়েটি। পরে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করা হয় তাকে। পাঠানো হয় সদর হাসপাতালে।ওই মারমা কিশরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন, সড়ক অবরোধ। প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যেই ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ, প্রাণ যায় তিনজনের। হামলা হয় সেনাবাহিনীর গাড়িতে, আহত হন সেনা কর্মকর্তা বিজিবি সদস্যসহ পাহাড়ি ও বাঙালীরা।ভুক্তভোগী সেই কিশোরীর তাৎক্ষণিক মেডিকেল পরীক্ষা হয় জেলার সদর হাসপাতালে গাইনেকোলজিস্ট ডাক্তার জয়া চাকমার নেতৃত্বে। তিন পৃষ্ঠার রিপোর্টে ধর্ষণের লক্ষণ পাওয়া যায় এমন ১০টি কাউন্টের কোনোটিতেই মেলেনি আলামত, সবগুলোই ‘নরমাল’। শরীরের ভেতর বাহির কোথাও ধর্ষণের চিহ্ন পায়নি তিন সদস্যের চিকিৎসক দল।রিপোর্টে স্বাক্ষর করেন গাইনোকলজিস্ট ডাক্তার জয়া চাকমা, মেডিকেল অফিসার মীর মোশারফ হোসেন ও ডাক্তার নাহিদ আক্তার। যদিও মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে নিখোঁজ হয় মেয়েটি। পরে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করা হয় তাকে। পাঠানো হয় সদর হাসপাতালে।এদিকে খাগড়াছড়ির ঘটনাকে বিচ্ছিন্ন নয় বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলে মনে করছে সেনাবাহিনী। বুধবার পৃথকভাবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন খাগড়াছড়ি ও গুইমারা রিজিয়ন কমান্ডার।গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রি. জে. আবুল কালাম গণমাধ্যমকে রানা বলেন, ‘পাহাড়ি যেই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো আছে, তাদের মধ্যে বিশেষ করে ইউপিডিএফ যারা আছে, আমাদের এই এলাকায় যারা সকল ধরনের সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ এবং পাহাড়ি অস্থিতিশীলতা তৈরি করার পিছনে তারাই দায়ী। আমরা সবসময় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করি এবং তাদেরকে অস্ত্রসহ গ্রেফতার করে এই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা আমরা সবসময় চালিয়ে যাচ্ছি এবং এটা চলমান থাকবে।’খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রি. জে. হাসান মাহমুদ বলেন, ‘পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। আমাদের কাছেও সকল প্রমাণাদে আছে ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ, এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,080)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme