জাগ্রত পাহাড় ডেস্ক:
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে জেলা শহরের মধুপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, আশুতোষ চাকমার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।
আশুতোষ চাকমা জেলা আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং আইনজীবীদের সংগঠন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত এখনও জানা যায়নি।
