Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

খাগড়াছড়িতে আটক দুই চীনা নাগরিক

Posted on November 15, 2025November 15, 2025 by editor

টিডিসি রিপোর্ট

খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিনা অনুমতিতে পার্বত্য অঞ্চলে প্রবেশের অভিযোগে দুই চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রামগড় পৌরসভার বাজার এলাকার ইলিয়াছ হোসেনের চারতলা ভবনের শীর্ষ তলা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চীনা পাসপোর্টধারী জিয়াং ছেংথং ও টেং তংগু। তাদের কাছ থেকে ল্যাপটপসহ বেশ কয়েকটি প্রযুক্তিগত ডিভাইস জব্দ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার চট্টগ্রামের কুমিরায় অবস্থিত ‘অবর্না ক্ল্যাসিক’ নামের একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে তারা রামগড়ে আসেন। পরে কোনো বৈধ নথি ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম পরিশোধ করে ইলিয়াছ হোসেনের ভবনটি ভাড়া নেন। বাড়ির মালিককে তারা জানান, সেখানে ইলেকট্রনিক সামগ্রীর গুদাম করা হবে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, দুই চীনা নাগরিক পার্বত্য চট্টগ্রামে প্রবেশের নীতি অমান্য করে রামগড়ে প্রবেশ করেছেন। চট্টগ্রাম থেকে আসা বিটিআরসির প্রতিনিধি ও পুলিশ যৌথভাবে তাদের ভাড়া বাসায় অভিযান চালাচ্ছে। তাদের কাছে থাকা ডিভাইস সম্পর্কে তদন্ত করা হবে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আটক দুই নাগরিক দেড় মাস আগে বাংলাদেশে এসে চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থান করছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে প্রবেশের আগে বিদেশি নাগরিকদের অনুমতি নিতে হয়। কিন্তু আটক চীনা নাগরিকদের কাছে কোনো অনুমতিপত্র পাওয়া যায়নি।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme