Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কোন বিএনপি ১৭ বছর মাঠে ছিল, আর কোন বিএনপি ফ্যাসিস্টদের তাবেদারি করেছে: প্রশ্ন হাসনাতের

Posted on December 22, 2025December 22, 2025 by editor

ডেস্ক রিপোর্ট

কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। রবিবার (২১ ডিসেম্বর) কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান মুন্সির বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে শাপলা কলির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

‘বাংলাদেশ জানুন কেমন জালিমের বিরুদ্ধে আবার আমাদের লড়াই করতে হবে’ ‍শিরোনামে দেওয়া ওই পোস্টে হাসনাত লেখেন, গত সতেরো বছর ধরে বিএনপির যে স্থানীয় নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হয়েছেন, যারা ঘরে থাকতে পারেননি, গণতন্ত্রের জন্য হরতাল–অবরোধ করতে গিয়ে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, এই পুনর্বাসন তাদের সাথে একটা জুলুম।

তিনি লেখেন, আপনারা যারা রাজপথে ছিলেন, মার খেয়েছেন, স্রোতের বিপরীতে গিয়ে দলের পক্ষে অবস্থান নিয়েছেন—আপনাদের শ্রম ও ঘাম আজ রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করতে নগ্নভাবে ব্যবহৃত হচ্ছে-এটা ভেবে বিএনপির ত্যাগীদের প্রতি করুণা হয়। যখন আমি বলেছিলাম যে কুমিল্লার অনেক আসনে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, তখন যারা আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেছিলেন—আজ তাদের হাতেই শহীদ জিয়ার রাজনীতির জানাজা হচ্ছে।

দেবিদ্বারবাসীর উদ্দ্যেশে তিনি লেখেন, দেবিদ্বারবাসী, আপনারাই বিচার করবেন- কোন বিএনপি দীর্ঘ সতেরো বছর মাঠে ছিল, মার খেয়েছে; আর কোন বিএনপি বিগত নির্বাচনগুলোতে ঢাকায় বসে টাকার কাছে নিজেকে বিক্রি করে ফ্যাসিস্টদের তাবেদারি করেছে। ত্যাগী নেতাকর্মীদের সাথে প্রতারণা করে এই ধান্দাবাজ হাইব্রিড বিএনপিরা যেই প্রতারণার মিছিল শুরু করেছে সেটি একদিন পুরো বিএনপির রাজনীতিকে কবরস্থ না করলেই হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,088)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme