Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কাপ্তাই সড়কে সিএনজির উপর হাতির হামলা, প্রাণ গেল বৃদ্ধার

Posted on November 16, 2025November 16, 2025 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক।

রাঙামাটির কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্যহাতির আক্রমণে ঝর্ণা চাকমা (৭০) নামের এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিকালে কাপ্তাই আসামবস্তী সড়কের রিজার্ভ ফরেস্টের কামিলাছড়ি বিট এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া এই ঘটনায় সুবিতা চাকমা নামে আরও একজন বৃদ্ধা মহিলা আহত ও দুইটি সিএনজি অটোরিকশা, ১টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ঝর্ণা চাকমা মগবান গোলাছড়ি এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন। তিনি জানান, সকাল থেকেই কাপ্তাই আসামবস্তী সড়কে বন্যহাতির উপস্থিতির খবর পাওয়া যায়। বিকালের দিকে খবর আসে বন্যহাতির আক্রমণে একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। পরে বনবিভাগের সদস্য, হাতি রেসপন্স টিম, ফায়ার সার্ভিস সদস্যসহ সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রমে এলে সড়কটির কামিলাছড়ি এলাকায় দেখতে পাওয়া যায়, একটি সিএনজিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে রেখেছে বন্যহাতি।

সেখানে সিএনজিতে থাকা দুইজন বৃদ্ধা মহিলাকে আহত অবস্থায় পাওয়া যায়। তার মধ্যে একজন মাথায় জখম হয়ে গুরুতর আহত অবস্থায় আর অন্যজনকে সড়কের পাশে খাদে পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত হওয়া বৃদ্ধা মহিলার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বনবিভাগের সদস্যরাও উদ্ধার করতে গিয়ে বন্য হাতির আক্রমণে ঝুঁকিতে পড়ে। পরবর্তীতে কাপ্তাই ১০ আরই সেনা বাহিনীদের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হয়।

এদিকে ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাসহ সকলকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে বলে বন কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন নিশ্চিত করেছেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme