Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কাতারে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের উছাইওয়াং মারমার সাফল্য

Posted on December 1, 2024December 1, 2024 by editor

মিনহাজুল ইসলাম:

২০২৪ সালের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হলো গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা “ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ”-এর ১২তম আসর। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মারমা সিলভার মেডেল অর্জন করেছেন।

উছাইওয়াং-এর এই অনন্য সাফল্যের যাত্রা শুরু হয় ২০১৬ সালে, যখন মাত্র পাঁচ বছর বয়সে তার মা তাকে বান্দরবানের দুর্গম পাহাড় থেকে কোয়ান্টাম কসমো স্কুলে ভর্তি করান। তার বাবা নেই, মা জুমচাষ করে জীবিকা নির্বাহ করেন। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উছাইওয়াং আজ দেশের জন্য গর্ব বয়ে এনেছেন।

কোয়ান্টাম কসমো স্কুলের আমরা পারি গণিত ও বিজ্ঞান ক্লাবের একজন সক্রিয় সদস্য উছাইওয়াং নিয়মিত পড়াশোনার পাশাপাশি তার মেধা বিকাশে অদম্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি মেধার জাত, ধর্ম কিংবা বর্ণের ঊর্ধ্বে ওঠার এক উজ্জ্বল উদাহরণ।

উল্লেখ্য, কসমো স্কুল ও কলেজে বর্তমানে আড়াই হাজারেরও বেশি পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থী আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে। এ প্রতিষ্ঠানটি কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যদের শ্রম, ভালোবাসা এবং তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

উছাইওয়াং-এর সাফল্য আমাদের শিক্ষা ও সুযোগ প্রদানের গুরুত্বকে আবারও মনে করিয়ে দেয়। কোয়ান্টাম কসমো স্কুলের প্রতিটি শিক্ষার্থী যেন তাদের স্বপ্নপূরণ করতে পারে, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme